Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

BN DESK
03 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (৫৮) ও তাঁতী লীগের সভাপতি সাদেকুলকে পুলিশ গ্রেফতার করে গত শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছে। 

গত বৃহস্পতিবার গভীর রাতে বালিয়াডাঙ্গী থানার পুলিশ বিশেষ অভিযানে ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে বড়পলাশবাড়ী সাবেক ইউপি চেয়ারম্যান ও বড়পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ওরফে আমিন এবং একই গ্রামের মৃত শরীফ উদ্দিন ছেলে বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলামকে (৫০) দীর্ঘদিন আত্মগোপন থাকার পর অবশেষে গত শুক্রবার বেলসাড়া গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছে। 

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা এ তথ্য নিশ্চিত  করেছে। আটককৃতদের বিরুদ্ধে  হত্যা, মারধর ও চাঁদাবাজির অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। 

 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার