Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মুদি দোকান পুড়ে ছাই

BN DESK
29 November 2025, 10:04 PM পড়তে ১ মিনিট

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় দৌলতপুর ইউনিয়ন ব্রাক অফিসের সামনে একটি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানটিকে গ্রাস করে, দোকানের ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাত আনুমানিক ৩টায় হঠাৎ দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক কবির জানান, দোকানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান, পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার গোলাম মোস্তফা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থ দোকান মালিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে অর্থ ও টেউ টিন প্রদান করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মুদি দোকান পুড়ে ছাই

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার