Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

BN DESK
18 October 2025, 06:00 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন  ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ৭ নম্বর ওয়ার্ডে বিষাক্ত সাপের কামড়ে রঞ্জনা রানী (২২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রঞ্জনা রানী ওই এলাকার সঞ্জয় বর্মনের(২৫) স্ত্রী এবং দুই সন্তানের জননী। তাদের একটি মেয়ে এবং একটি ১ মাস বয়সী ছেলে শিশু রয়েছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা আনুমানিক ১১টায় রঞ্জনা রানী প্রতিদিনের মতো নিজ ঘর পরিষ্কার করছিলেন। ঘর মুছতে গিয়ে হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের লোকজন সাথে সাথে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ রঞ্জনা রানীর এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার