Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

BN DESK
29 October 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা দেখাতে না পারায় দুই সবজি ব্যবসায়ীকে জরিমানা করের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার ভূমি আসাদুল হক। এসময় সবজি বাজার, মাছ বাজার ও ডিমের বাজার মনিটরিং এর পাশাপাশি ফুটপাত ছেড়ে দিয়ে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার জন্য সতর্ক করেন।

ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার ভূমি আসাদুল হক জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন ভোক্তাদের নাগালের মধ্যে থাকে সেজন্য শহরের পৌর কালীবাড়ি বাজারে অভিযান চালানো হয়। ‘অভিযানে পৌর বাজারে মূল্য তালিকা ও ক্রয়কৃত পণ্যের মূল রশিদ না থাকায় দুই সবজি ব্যবসায়ীকে ২ টাকা জরিমানা ও আদায় করা হয়। সেই সাথে ভবিষ্যতে বাজারে মূল্য তালিকা রাখার নির্দেশ দেওয়া হয়।

সাধারণ ক্রেতাদের চলাফেরার সুবিধার্থে ফুটপাত ছেড়ে দিয়ে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে হলে মূল্য তালিকা টাঙিয়ে কেনাবেচা করতে হবে। অভিযানে সদর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

B
BN DESK | 23 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার