Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ যুবক গ্রেফতার

BN DESK
25 November 2025, 09:59 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতীতে ১০পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মো: হাশেম আলী(২৩) নামে এক যুবককে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি টিম সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মো: নুরুল হকের ছেলে মো: হাসেম আলীকে(২৩) ১০পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: শাকিলার রহমান বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ যুবক গ্রেফতার

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার