Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেফতার ২

BN DESK
14 November 2025, 06:29 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়ায় ৩৪০পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার বিকেলে কলেজপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো- পৌর শহরের কলেজপাড়া মহল্লার মৃত সচীন চন্দ্র সরকারের ছেলে রিপন চন্দ্র সরকার(৩৮) ও সদর উপজেলার দেওগাঁও কালুক্ষেত্র গ্রামের মো: আব্বাস আলীর ছেলে মো: জাফর আলী(৩২)। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক(অতি:) এএসএম মঈন উদ্দীন কবির বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারেন কলেজপাড়াস্থ গ্রেফতারকৃত রিপনের বাড়িতে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে। এসময় টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে ৩৪০টি ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে গ্রেফতার করেন। আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেফতার ২

B
BN DESK | 14 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার