Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা

BN DESK
25 November 2025, 11:23 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর শহরের ফকিরপাড়া থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়। গতকাল সোমবার পৌর শহরের ফকিরপাড়া মহল্লার মো: সাইফুল্লাহ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার মামলার বাদি সাইফুল্লাহ নিজ সুজুকি জিকসার এসএফ ১৫৫ সিসি মোটরসাইকেলটি নিজ বাসার নিচে রেখে ভেতরে যান। কিছুক্ষণ পরে বের হয়ে দেখেন চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

মোটরসাইকেলটির মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি বলে জানান মো: সাইফুল্লাহ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার