Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ে শয়নঘর থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

BN DESK
29 August 2026, 04:40 AM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সিকদারহাট গ্রামে নিজ ঘর থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা জানা যায়। নিহতরা হলেন- ওই গ্রামের জগদীশ রায়ের স্ত্রী সুমনা রানী (৪২) ও তার বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মেয়ে শাপলা রাণী (১৮)।

এলাকাবাসীর মতে, সুমনা রানী ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা করে জীবিকা নির্বাহ করতেন। তার স্বামী কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করেন। গত সোমবার সকালে একটি এনজিওর কর্মী ঋণের টাকা নিতে সুমনার বাড়ি যান। তাকে না পেয়ে ফিরে আসেন। পরে সন্ধ্যায় আবার গেলে ঘরে সাড়া-শব্দ না পেয়ে ভেতরে উঁকি দেন। তখন তীব্র দুর্গন্ধ টের পেয়ে এলাকাবাসীকে খবর দেন তিনি। খবর পেয়ে  ইউপি সদস্য ঘটনাস্থলে আসেন।

পুলিশ ও এলাকাবাসী ধারণা, সুমনা রানী বাড়ি রক্ষায় অভিনব কৌশল হিসেবে দরজায় বিদ্যুতের তার জড়িয়ে রাখতেন। চুরি ঠেকানো ও মেয়েকে নিরাপদে রাখতেই হয়তো এই ব্যবস্থা করেছিলেন তিনি। রাতে ঘুমানোর সময় সুইচ বন্ধ করতে ভুলে গিয়ে মা-মেয়ে বিদু্যুতায়িত হয়ে মারা যান।

ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বলেন, দরজার নেটের সাথে বিদ্যুতের তার জড়ানো ছিল। ধারণা করছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই-তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। ঘরে থাকা তিনটি ছাগলও অনাহারে কষ্ট পাচ্ছিল। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে শয়নঘর থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

B
BN DESK | 03 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার