Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

BN DESK
04 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্ত্রীর ওপর অভিমান করে ইঁদুর মারর গ্যাস ট্যাবলেট খেয়ে মহসিন (২৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে। সে ওই গ্রামের মতিবুর রহমানের ছেলে।

জানা যায়, সংসারের অভাব অনটনের কারণে স্ত্রীর ওপর অভিমান করে গত রোববার দিবাগত রাত ১১ টায় পরিবারের লোকজনের অগোচরে তার ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সে অসুস্থ হয়ে পরে। চিকিৎসার জন্য রাতেই তাকে হরিপুর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার প্রাথমিক চিকিৎসার দেয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে নিয়ে যাওয়ার পথেই সে রাত সাড়ে ১১ টায় মারা যায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের প্রতি কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

B
BN DESK | 23 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার