Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
10 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযানে ১২ বোতল ফেনসিডিলসহ তাসলেমা(৩০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদার নির্দেশনায় এস.আই আব্দুস সবুর ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামের  মাদক ব্যবসায়ী মরহুম আক্তাবুল ইসলামের স্ত্রী তাসলেমার বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিল ও মাদক বেচার ১ লাখ ৯ হাজার টাকা উদ্ধারের পর মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটক করে।

পুলিশ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী তাসলেমা দীর্ঘদিন জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তার বিষয়ে আমরা আগে থেকেই জানতাম। আমরা তাকে ধরার জন্য সুযোগ খুঁজছিলাম। গত রোববার দিবাগত রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১২বোতল ফেনসিডিল ও মাদক বেচার ১লাখ ৯ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটক করা হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা ১২ বোতল ফেনসিডিল ও মাদক বেচার টাকাসহ মহিলা মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার