Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি  মাজহারুল ইসলাম সুজনের সম্পদ ক্রোক

BN DESK
07 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দুদক ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক ইমরান হোসেনের আবেদনের প্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও  ঠাকুরগাঁও- ২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম সুজনের  রাজউক পূর্বাচল প্রকল্পের একটি প্লট এবং ঠাকুরগাঁও হরিপুরের বাংলো বাড়ি সহ বেশকিছু স্থাবর সম্পদ  বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত ক্রোকের আদেশ দিয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর মাজহারুল ইসলাম সুজনের পিতা দবিরুল ইসলামের সম্পদ এ অর্থ আদালত ক্রোকের আদেশ দেন।   মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে হত্যা-চাঁদাবাজিসহ একাধিক মামলা হয়েছে।  বিএনপি নেতা শিল্পপতি হাবিবুল ইসলাম বাবলুর  চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও ঢাকায় একটি বাসা হতে আইনশৃংখলা বাহিনী গ্রেপ্তার করে । এরপর থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন।  ২০২৪ সালে জাতীয় সংসদ  নির্বাচনে ঠাকুরগাও ২ আসনে এমপি নির্বাচিত হোন।  তার পিতা আলহাজ্ব  মোঃ দবিরুল ইসলাম সাতবার  এ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন।  বাবা ছেলে দু জনে দিনাজপুর কারাগারে রয়েছেন।

এলাকা: ঠাকুরগাঁও
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি  মাজহারুল ইসলাম সুজনের সম্পদ ক্রোক

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার