Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

BN DESK
07 December 2025, 10:11 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করা হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) রাত ৮টায় হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় মশাল মিছিল করেন ওই আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলার সমর্থকরা।

এসময় বিক্ষোভকারীরা কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন। পরে মিছিলটি দামোল বাজার এলাকা প্রদক্ষিণ করে চৌরঙ্গী বাজারে এসে শেষ হয়। অবরোধকারীরা বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালামকে পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য এডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলাকে প্রার্থী ঘোষণার দাবি জানান। বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীা অংশ নেন।

অবরোধের বিষয়ে জানতে চাইলে এডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলা বলেন, নেতাকর্মীরা মনে করছেন সব দিক বিবেচনায় আমিই মনোনয়ন পাওয়ার যোগ্য। দলের হাইকমান্ডকে কেউ ভুল বোঝাতে পারেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে মনোনয়ন পুনর্বিবেচনায় দৃষ্টি আকর্ষণ করতেই পারেন। তবে আমি তাদের বলেছি কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার