Logo
ট্রেন্ডিং: সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা কঠিন সময়ে তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন : মির্জা ফখরুল ইরানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হতে পারে : ট্রাম্প

ঠাকুরগাঁয়ে সাতদিনেও সন্ধান মিলেনি তিন কিশোরীর

R
নিজস্ব প্রতিবেদক
31 October 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁয়ে সাতদিনেও সন্ধান মিলেনি তিন কিশোরীর

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার মাদ্রাসা পাড়া এলাকার একটি মাদ্রাসা থেকে ৭ দিন আগে নিখোঁজ হওয়া ৩ কিশোরীর সন্ধান মিলেনি। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নিখোঁজ হওয়া কিশোরীরা হলো- সদর উপজেলার মাদ্রাসাপাড়া হযরত আয়েশা (র.) বালিকা মাদ্রাসার ছাত্রী মোছা. আয়েশা সিদ্দিকা (১৩), মোছা. তামান্না আকতার (১৫) ও মোছা. জুই মনি (১৬)।

অত্র মাদ্রাসার শিক্ষক মো. শহিদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় গত ৮ সেপ্টেম্বর ওই ছাত্রীরা অন্যান্য ছাত্রীদের সাথে ঘুমিয়ে পরে। গত ৯ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে মাদ্রাসার শিক্ষকরা দেখতে পান যে, দ্বিতল ভবনের গ্রীল ও জানালার সাথে জাল ও দড়ি ফেলে ওই ৩ ছাত্রী পালিয়ে গেছে। পরক্ষণেই তাদের পরিবারের লোকজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

পরদিন মাদ্রাসার শিক্ষক মো. শহিদুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁয়ে সাতদিনেও সন্ধান মিলেনি তিন কিশোরীর

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার