Logo
ট্রেন্ডিং: সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন : সিইসি বিশ্বকাপ না খেলার হতাশা কাটাতে ক্রিকেটারদের ব্যস্ত রাখতে চায় বিসিবি বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্কতা জারি যুক্তরাজ্যের চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো ও প্লে-অফ নিশ্চিত করল যারা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যহতি

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যহতি

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্বে অবহেলার কারণে এক পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হল কেন্দ্রের ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।জানা যায়, ভোটগ্রহণের সময় পোলিং অফিসার জিয়াউর রহমান ভুলবশত একজন শিক্ষার্থীকে দুইটি ব্যালট পেপার দিয়ে দেন। ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত বলে পরে অভিযোগকারী ভোটার নিজেও স্বীকার করেন। তবে বিষয়টি জানাজানি হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং সংশ্লিষ্ট পোলিং অফিসারকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সামান্যতম অনিয়ম বা অসতর্কতাও যেন ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতায় প্রভাব না ফেলে, সে বিষয়টি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই ঘটনাই প্রমাণ করে যে তারা নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলাকে বরদাশত করবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যহতি

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার