Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক
25 October 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক হিসেবে স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার