Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ডিএমপির ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে পদায়ন

BN DESK
05 January 2026, 09:03 PM পড়তে ১ মিনিট

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার একজন ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে একযোগে পদায়ন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে, যুগ্ম কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞাকে এস্টেট, ডেভেলমেন্ট ও আইসিটি বিভাগে,  মো. তরিকুল ইসলামকে ট্রাফিক-গুলশান বিভাগে, মো. আসলাম উদ্দিনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, খালেদা বেগমকে আইসিটি বিভাগে, সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে, মোছা. লিজা বেগমকে ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়াও মোহাম্মদ মাহমুদুল কবীরকে পিওএম-দক্ষিণ বিভাগে, সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের আবদুল্লাহ আল মামুনকে সিটি-সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, ট্রাফিক-গুলশান বিভাগের মোহাম্মদ মিজানুর রহমানকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে, মো. ইলিয়াস কবিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের মো. আবু সাইমকে রেশন অ্যান্ড ক্লোথিং বিভাগে পদায়ন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ডিএমপির ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে পদায়ন

B
BN DESK | 05 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার