Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃত ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ, ক্ষেত্র ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

BN DESK
01 December 2025, 06:40 PM পড়তে ১ মিনিট

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক মিলনায়তনে ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃত ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ, ক্ষেত্র ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম মাহবুবুর রহমান সরকার, রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোঃ শাহ আলম মজুমদার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক  ড. মোঃ আব্দুল বাছেত ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এস এম সাজ্জাদ আহমেদ শোভন। সেমিনারটি সঞ্চলনায় ছিলেন ছাত্র-কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ শাহ্ আলম চৌধুরী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃত ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ, ক্ষেত্র ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার