Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ডেইলি স্টারে হামলা-লুটপাটে ৪০০ জনের বিরুদ্ধে মামলা

BN DESK
23 December 2025, 10:54 AM পড়তে ১ মিনিট

রাজধানীর কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।

ডিএমপি তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান জানান, সোমবার রাতে ডেইলি স্টারের অপারেশন শাখার প্রধান মিজানুর রহমান তেজগাঁও থানায় এই মামলা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলায় অন্তত ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ১৯ ডিসেম্বর রাত ১২টা ২৫ মিনিটে প্রায় ৩৫০–৪০০ জন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে কার্যালয়ের সামনে সমবেত হয়ে উত্তেজনাকর স্লোগান দেন। অনলাইন কিছু পোস্টের নির্দেশনায় তারা ভবনের স্টিল গেট ও কাচ ভেঙে প্রবেশ করে, অফিসের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। কম্পিউটার, ল্যাপটপ, সার্ভার, ক্যামেরা, স্টুডিও সরঞ্জামসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি ধ্বংস করা হয়।

হামলার সময় ফায়ার সার্ভিসের কাজ বাধাগ্রস্ত হয় এবং সাংবাদিক ও কর্মচারীদের উপর হুমকি ও মারধরের চেষ্টা করা হয়। ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেড়ে হামলাকারীরা সরে যায়। যৌথ উদ্যোগে ৩০ জনকে উদ্ধার করা হয়।

এই ঘটনায় পত্রিকার প্রকাশনা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়; ১৯ ডিসেম্বরের প্রকাশনা বন্ধ থাকে এবং অনলাইন কার্যক্রম প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকে। মামলায় দণ্ডবিধি ১৮৬০, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ধারা উল্লেখ করা হয়েছে। হামলার ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ডেইলি স্টারে হামলা-লুটপাটে ৪০০ জনের বিরুদ্ধে মামলা

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার