Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৬৫৯

BN DESK
09 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭ জন, খুলনা বিভাগে ৩১ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৭ জন রোগী রয়েছেন।

এদিকে, গত এক দিনে সারা দেশে ৬৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ৩৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৪ হাজার ২৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৬৫৯

B
BN DESK | 26 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার