Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ডেঙ্গু : আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৪৯০

BN DESK
04 December 2025, 02:34 AM পড়তে ১ মিনিট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯১ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন মারা গেছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
 
অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯১ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৭৯ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।
 
অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৬৭ জন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ডেঙ্গু : আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৪৯০

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার