Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা

BN DESK
08 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

এ সময় প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সহ বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান উপদেষ্টা সংবর্ধনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্যএশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সের্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার