Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ডোবা থেকে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

BN DESK
01 January 2026, 05:50 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নে ঢাকা–বরিশাল মহাসড়কের নারানখালী ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে খবর পেয়ে ওই এলাকার একটি ডোবা থেকে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রাম পুলিশের কাছ থেকে সকালে খবর পেয়ে থানা পুলিশ প্রথমে ঘটনাস্থলে এসে পৌছায়। পরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহের হাত-পা চোখ মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল ও গলা কাটা অবস্থায় ছিল। প্রথমে স্থানীয়দের সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়, স্থানীয়রা শনাক্ত করতে না পারায় পিবিআই ও সিআইডির ক্রাইমসিন টিম কে খবর দেওয়া হয়েছে। বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে এই ব্যক্তির মরদেহ এখানে এনে ফেলা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ডোবা থেকে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার