Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন ২৮ জানুয়ারি

BN DESK
27 January 2026, 07:30 PM পড়তে ১ মিনিট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন আগামীকাল ২৮ জানুয়ারি, ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সোমেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রতিনিধিত্বে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং স্নাতকদের ডিগ্রি প্রদান করবেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অর্থনীতিবিদ, ব্র্যাকের চেয়ারপারসন, পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সমাবর্তন বক্তা হিসেবে সমাবর্তনে যোগ দেবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তনে মোট ৪০২০ জন শিক্ষার্থীকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে এবং তাদের মধ্যে ১২ জন সেরা ফলাফলঅর্জনকারী  স্নাতককে বিভিন্ন বিভাগে 'স্বর্ণপদক' প্রদান করা হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন ২৮ জানুয়ারি

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার