Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরা আশরাফুলের মরদেহের রংপুরে দাফন

BN DESK
15 November 2025, 12:30 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: রংপুরের বদরগঞ্জে নয়াপাড়া গ্রামের নিজ গ্রামে  আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে আটটায় নির্মাণাধীন গোপালপুর নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পাশেই  পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে আশরাফুল হককে (৪২) দাফন করা হয়।

ঢাকা হাইকোর্ট মাজারের পাশে পাওয়া ড্রামের ভেতর পাওয়া যায় মৃত আশরাফুলের  ২৬ টুকরো মরদেহ। এর আগে, রাত সাড়ে তিনটায় এম্বুলেন্সে আসে তার মরদেহ। ২৬ টুকরা মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন এবং এলাকাবাসী। সকালে জানাজার শেষে তাকে দাফন করা হয়।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) প্রবাসী বন্ধু জরেজকে সঙ্গে নিয়ে ঢাকা যান আশরাফুল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হাইকোর্ট মাজারের পাশে দুটি নীল ড্রামের ভিতর থেকে তার ২৬ টুকরা মরদেহ উদ্ধার করা হয়। প্রযুক্তির সহযোগিতায় মিলে পরিচয়।

শুক্রবার (১৪ নভেম্বর) এ ঘটনায় বড় বোন বাদী হয়ে বন্ধু জরেজসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করে। বিকেলে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামি জরেজ ও তার প্রেমিকা শামীমাকে।পুলিশ জানায় পরকীয়ার দ্বন্দ্বে হয়েছে খুন। মরদেহ গুম করতে ২৪ ঘণ্টার পরিকল্পনায় বাথরুমে টুকরো টুকরো করে ফেলে দিয়ে আসা হয় হাইকোর্ট মাজারের পাশে। পেশায় কাঁচামাল আমদানি কারক ছিলেন আশরাফুল।

গ্রেফতার বাল্যবন্ধু জরেজ আগে মালয়েশিয়ায় থাকতেন। সম্প্রতি বাড়িতে এসে জাপান যাওয়ার জন্য ২০ লাখ টাকা ধার চেয়েছিলেন আশরাফুলের কাছে। সেই টাকা দেয়ার জন্যই আশরাফুল জরেজকে ঢাকায় নিয়ে যান।

এলাকা: রংপুর বদরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরা আশরাফুলের মরদেহের রংপুরে দাফন

B
BN DESK | 15 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার