Logo
ট্রেন্ডিং: আজ মিয়ানমারে সাধারণ নির্বাচন, গৃহযুদ্ধের চলছেই আজ নতুন প্রধান বিচারপতির শপথ  তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির মুক্তি চাইল বিএনপি তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, রোববার ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চাইতে অনেকটা ভালো। তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান তার শরীরের খোঁজ রাখছেন বলেও জানান মুহাম্মদ উল্লাহ মধু।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার