Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকার কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন

BN DESK
12 January 2026, 11:56 AM পড়তে ১ মিনিট

রাজধানীর কাকরাইলে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কাকরাইলে গাড়িতে আগুনের খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৭টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে মাইক্রোবাসের চালক রাজু ইসলাম বলেন, কাকরাইল মোড় পার হওয়ার পরে গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়। পরে আমি গাড়ি থেকে সবাইকে বের করি এবং নিজে বের হই। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে শুরু করে। তিনি বলেন, ইলেকট্রিক শক বা গ্যাস লিকেজ হয়ে আগুন লাগতে পারে। 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ঢাকার কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার