Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকার নিউ মার্কেট ও ধানমন্ডিতে বিস্ফোরণের শব্দ

BN DESK
18 November 2025, 11:20 AM পড়তে ১ মিনিট

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে উত্তেজনার মধ্যে সোমবার রাতে রাজধানীর নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাত ১০টার পর নিউ মার্কেটের চন্দ্রিমা মার্কেটের পাশে কয়েকটি ‘বাজি’ ফোটানোর শব্দ শোনার কথা জানান ওসি মাহফুজুল হক, তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে একাধিক ‘ককটেল বিস্ফোরণের’ শব্দ পান পুলিশ সদস্যরা। মোহাম্মদপুর থানার ওসি রফিক আহমেদ বলেন, ঘটনাস্থলের কাছে থাকা কর্মকর্তারা ধাওয়া দিলে সন্দেহভাজনরা পালিয়ে যায়।
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যেই এ ঘটনাগুলো ঘটল। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায় ঘিরে আওয়ামী লীগ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ঢাকার নিউ মার্কেট ও ধানমন্ডিতে বিস্ফোরণের শব্দ

B
BN DESK | 18 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার