আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জেটের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। জোটের অংশ হিসেবে ৩০ আসনে প্রার্থী দিবে জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি)। তবে আপাতত দলটির ২৭ আসনের তালিকা দিয়েছে ১১ দলীয় জোট।
তালিকা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি–এনসিপিকে মোট ২৭ আসনে প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে— পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১, মুন্সীগঞ্জ-২ এবং ঢাকা মহানগরের একাধিক আসন (ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯, ঢাকা-২০)।
এছাড়াও রয়েছে গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাক্ষ্মনবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান, নারায়ণগঞ্জ-৪।