Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকায় চলছে ‘মক ভোটিং’

BN DESK
29 November 2025, 01:06 PM পড়তে ১ মিনিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ (শনিবার) সকাল ৮টা থেকে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া চলবে দুপুর ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে ৫১০ জন ভোটার মক ভোটিংয়ে ভোট দিতে পারবেন।

সকাল ৮টায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আমরা আগেই অভিজ্ঞতা ঝালাই করে নিতে চাই।ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। নারী ও পুরুষ ভোটের জন্য রয়েছে আলাদা ভোট কক্ষ।ভোট দিয়েছেন এমন একজন বলেন, গণভোট প্রথম দিলাম, ভোটও দিলাম। তবে গণভোটের প্রচার আরও প্রয়োজন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ঢাকায় চলছে ‘মক ভোটিং’

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার