Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকায় ট্রেন আটকে সিলেটবাসীর বিক্ষোভ

BN DESK
07 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

অনুমোদিত ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস ট্রেন’ চালুসহ আট দফা দাবিতে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছে ঢাকার বৃহত্তর সিলেটবাসী। 

আজ শনিবার (১ নভেম্বর) এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন’ আন্দোলনকারীরা প্রায় ১০ মিনিট আটকে রাখে। পরে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা অবরোধ ছেড়ে দেন।

আন্দোলনকারীদের আট দফা দাবি হলো-ঢাকা-সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালু করা ও সিলেট-ঢাকা রুটে দুটি এবং সিলেট-কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চালু করা; আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন করা; এই সেকশনে অন্তত দুটি লোকাল ট্রেন চালু করা; এই সেকশনের বন্ধ সব স্টেশন পুনরায় চালু করা; সিলেটের সব স্টেশনে বরাদ্দ করা আসনসংখ্যা বৃদ্ধি করা; সিলেট-ঢাকাগামী কালনী ও পারাবত এক্সপ্রেস ট্রেনের আযমপুরের পর ঢাকামুখী সব স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহার করা; ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার এবং যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ঢাকায় ট্রেন আটকে সিলেটবাসীর বিক্ষোভ

B
BN DESK | 01 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার