Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান

BN DESK
07 December 2025, 09:37 PM পড়তে ১ মিনিট

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের কন্যা লেইলা আলিয়েভা এবং আরজু আলিয়েভা।

আজ রবিবার (৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক, পরিবেশগত এবং জনগণের মধ্যে আদান-প্রদান আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রফেসর ইউনূস গত বছরের শেষের দিকে কপ-২৯ শীর্ষ সম্মেলনে বাকুতে তার বহু সফর এবং রাষ্ট্রপতি আলিয়েভের সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য, জ্বালানি এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রধান লায়লা আলিয়েভা প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট আলিয়েভের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বন্যপ্রাণী সংরক্ষণসহ পরিবেশ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

আজারবাইজান প্রেসিডেন্টের কন্যাদের এটি ছিল বাংলাদেশে প্রথম সফর। বৈঠকে জানানো হয়, লায়লা ও আরজু আলিয়েভা ঢাকায় অনাথ ও অভিভাবকহীন শিশুদের সহায়তায় নিয়োজিত একটি স্থানীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

সাক্ষাতে তারা জানান, হেইদার আলিয়েভ ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ-সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।

বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি বৈঠকে জানান, আসন্ন নির্বাচনের পরে ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে। গত নভেম্বর মাসে প্রধান উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় দূতাবাস স্থাপন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার