Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

BN DESK
03 January 2026, 08:38 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানী জানান, রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামী ‘তিসা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী এবং ট্রাকে থাকা দুই শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হন।

দুর্ঘটনার ফলে চট্টগ্রামগামী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার