Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

BN DESK
10 January 2026, 11:33 AM পড়তে ১ মিনিট

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেলের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মতিউর রহমান (৫০) ও সোহেল রানা (৫০)। তাদের উভয়ের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এএম জাহিদ হাসান জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। 

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম মাহমুদুল হক জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার