Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

BN DESK
09 December 2025, 04:02 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ওমপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জোবায়দা বেগম (৫০–৫৫)। তিনি শ্রীনগরের বাড়ৈখালী এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম এখলাছ উদ্দিন।

দুর্ঘটনায় আহত তিনজন হলেন—ওমপাড়া বাগমাড়ির আশুদা বেগম (৫৪), সিরাজদিখানের শেখরনগরের আব্দুর মহিম (৩০) এবং শ্রীনগরের আলমপুর এলাকার মহসিন (৪৫)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তার ভাষায়, ‘দুই যানবাহনের সরাসরি সংঘর্ষেই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার