Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরু হচ্ছে ২৯ জানুয়ারি

BN DESK
07 January 2026, 06:10 PM পড়তে ১ মিনিট

ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি থেকে এ ফ্লাইট চালু হতে যাচ্ছে।

বুধবার (০৭ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে।

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এই ফ্লাইট দুটি চলাচল করবে। নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরু হচ্ছে ২৯ জানুয়ারি

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার