Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

BN DESK
07 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার ব্যস্ত সড়কে চলন্ত অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সেটিতে আগুন ধরে যায়। চালক তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই পুরো অ্যাম্বুলেন্সেটি আগুনে পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, তবে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ কাছে যেতে সাহস পাননি।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার