Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

BN DESK
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে । 

আজ (২৮ অক্টোবর )মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে এ মানসিক স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে এই মেলার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, ডাকসু, হলপাড়া ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে এই মেলা অনুষ্ঠিত হয়। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস., এম.ফিল. ও পিএইচ.ডি. গবেষকগণ বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে মেলায় ফ্রি মেন্টাল হেলথ্ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা প্রদান করেন।

মানসিক স্বাস্থ্য মেলায় প্রায় ৫০০ জন মানুষকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। মেলায় জানানো হয়, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার প্রধান দু’টি বাধা হলো- স্টিগমা ও মানসিক স্বাস্থ্য সেবার অপ্রতুলতা। এটি দূর করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ১৯৯৭ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সকল সরকারি হাসপাতালে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
 
উল্লেখ্য, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আগামীকাল ২৯ অক্টোবর ২০২৫ বিকাল ৩টায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে (কলাভবনের ৫০৪০ নং কক্ষ) ‘দুর্যোগ ও সংকটকালে  মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার