Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে অন্য বাসের ধাক্কায় হেলপার নিহত

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় এক বাসের হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার চালতিপাড়া এলাকায় হানিফ ও ইমাদ পরিবহনের দুই বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মো. শরীয়ত (২২)। তিনি ইমাদ পরিবহনের হেলপার। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া মুখে এক্সপ্রেসওয়ের লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে দ্রুতগামী ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তির মরদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে অন্য বাসের ধাক্কায় হেলপার নিহত

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার