Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মিলল বৃদ্ধের মরদেহ

BN DESK
04 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশের মাওয়ামুখী লেনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ষোলঘর স্ট্যান্ড-সংলগ্ন এলাকায় ঘাসের ওপর ওই বৃদ্ধকে শুয়ে থাকতে দেখেন এলাকাবাসী। দীর্ঘ সময় ধরে তার কোনো নড়াচড়া না করায় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, স্থানীয় ইউনিয়স পরিশদের (ইউপি) সদস্য বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে অফিসার ও ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 
এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মিলল বৃদ্ধের মরদেহ

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার