Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাবিতে ডাকসুর নেতৃত্বে ভবঘুরে ও মাদকাসক্তদের উচ্ছেদ অভিযান

BN DESK
11 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ঢাবিতে অবস্থানকারী ভবঘুরেদের উচ্ছেদ করার জন্য অভিযান চালানো হয়েছে। ডাকসু, প্রক্টরিয়াল টিম ও পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে থেকে এই অভিযান শুরু করা হয়। উচ্ছেদ অভিযান বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বহিরাগতদের উচ্ছেদ করতে হবে। কিন্তু তাদের ওপর জুলুম করা যাবে না। আমরা তাদেরকে বুঝিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেব এবং ভবিষ্যতে যেন না আসে সে বিষয়ে সতর্ক করে দেব।

তিনি আরও বলেন, এ সকল ভবঘুরেদের কারণে নারী শিক্ষার্থীরা চলার পথে বিভিন্ন সময়ে বিব্রতকর অবস্থায় পড়ে। নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস নিরাপদ রাখার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এছাড়াও, অনেক সময় আমরা দেখতে পাই এরা ছিনতাই করে ধরা পড়লে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে নিজে আঘাত করে।

ভবঘুরেরা যেন আবার ফিরে না আসে এ বিষয়ে তিনি বলেন, এরা যেন আর ঢুকতে না পারে; সেজন্য আমরা চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করব, দরকার হলে আরও ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হবে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ঢাবিতে ডাকসুর নেতৃত্বে ভবঘুরে ও মাদকাসক্তদের উচ্ছেদ অভিযান

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার