Logo
ট্রেন্ডিং: বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো শোরুমের ম্যানেজার হত্যা মামলায় আরও দু’জন গ্রেফতার  বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় রংপুরে ক্যানেল থেকে এক ব্যক্তির গলাকাটা  মরদেহ উদ্ধার শ্রীপুরে ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

ঢাবি ভিসিকে অভিনন্দন জানিয়ে যা বললেন সারজিস

R
নিজস্ব প্রতিবেদক
02 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট
ঢাবি ভিসিকে অভিনন্দন জানিয়ে যা বললেন সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।পোস্টে সারজিস আলম লেখেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।তিনি লেখেন—অনুগ্রহ করে গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নেবেন না।

আপনি আমাদের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়।অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেনসিটিভ প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আপনি যতগুলো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

ঢাবি ভিসিকে অভিনন্দন জানিয়ে যা বললেন সারজিস

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার