Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢামেকে গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

BN DESK
12 December 2025, 06:22 PM পড়তে ১ মিনিট

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে তাকে দেখতে গিয়ে চরম অসন্তোষ ও তোপের মুখে পড়েছেন একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

শুক্রবার বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা তার দিকে তেড়ে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, হাদির মাথায় গুলি লেগেছে। বর্তমানে তিনি কোমায় আছেন।

 

এদিকে, নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

ঢামেকে গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার