Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচারসামগ্রী সরানোর নির্দেশ

BN DESK
11 December 2025, 11:40 AM পড়তে ১ মিনিট

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, তোরণ, গেট, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সব প্রচারসামগ্রী সম্ভাব্য প্রার্থীদেরই নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। এ জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইসি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণার পর নির্দেশনা অনুযায়ী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে এসব সামগ্রী সরাতে হবে। তা না হলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচারসামগ্রী সরানোর নির্দেশ

B
BN DESK | 11 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার