Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তফসিল চূড়ান্তে বৈঠকে বসেছে ইসি

BN DESK
07 December 2025, 02:32 PM পড়তে ১ মিনিট

আসন্ন ‎ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা করতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত রয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে তফসিল ঘোষণার সময়সূচিসহ ভোট আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি পোস্টাল ব্যালটের ব্যালট পেপার আনা–নেওয়ার সময়সূচিও চূড়ান্ত করা হবে। নির্বাচন ও গণভোট—উভয় প্রক্রিয়ার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিতে মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময় বিষয়েও আলোচনা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

তফসিল চূড়ান্তে বৈঠকে বসেছে ইসি

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার