Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তাইওয়ানে মেট্রো স্টেশনের কাছে ছুরি হামলায় নিহত ৪

BN DESK
20 December 2025, 03:38 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের রাজধানী তাইপেতে মেট্রো স্টেশনের কাছে একটি ব্যস্ততম শপিংমল এলাকায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও আছেন বলে নিশ্চিত করেছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই।

স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে ছুরি হাতে হামলার ঘটনা ঘটে। হামলা চালানোর পর পুলিশের ধাওয়ার মুখে একটি ভবন থেকে পড়ে অভিযুক্ত ব্যক্তি মারা যান বলেও জানান প্রধানমন্ত্রী। এই ঘটনার আগে তাইপের প্রধান ট্রেন স্টেশনে মোলোটভ ককটেল ছোড়ে ওই ব্যক্তি। এরপর একটি সাবওয়ে স্টেশনের দিকে দৌড়ে যাওয়ার পথে মানুষকে আক্রমণ করে। এক ব্যক্তি হামলাকারীকে থামানোর চেষ্টা করলে তাকে একটি ভোঁতা একটি বস্তু দিয়ে আঘাত করা হয়। ওই ব্যক্তি পরে হাসপাতালে মারা গেছেন বলে জানানো হয়েছে। এরপর সন্দেহভাজন ব্যক্তি একটি ভূগর্ভস্থ শপিং সেন্টারের মধ্য দিয়ে প্রায় ৮০০ মিটার দূরের ঝংশান স্টেশনে পালিয়ে যায়। এরপর হামলাকারী কাছাকাছি একটি বইয়ের দোকান এবং ডিপার্টমেন্টাল স্টোরে প্রবেশ করে। কিন্তু পুলিশ তাকে ঘিরে ফেলার পর ভবন থেকে তিনি লাফিয়ে পড়েন। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

তাইওয়ানের প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তারা সন্দেহভাজন ওই ব্যক্তির নাম চ্যাং ওয়েন বলে জানিয়েছেন। তিনি তাইওয়ানের নাগরিক। তবে কি কারণে তিনি এসব ঘটনা ঘটিয়েছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রসিকিউটররা বলছেন, সন্দেহভাজন ২৭ বছর বয়সি ওই ব্যক্তিকে সামরিক আইন ভঙ্গের অভিযোগে গত জুলাই মাস থেকে খোঁজা হচ্ছিল। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

তাইওয়ানে মেট্রো স্টেশনের কাছে ছুরি হামলায় নিহত ৪

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার