Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারাগঞ্জে সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও  সরবরাহে বাধা, ডিলারের জরিমানা

BN DESK
22 January 2026, 07:12 PM পড়তে ১ মিনিট

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহে বাধাদানের অভিযোগে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারের মেসার্স রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাফুজার রহমানের ম্যানেজার স্বাদেশ চন্দ্র সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার সন্ধ্যায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহে বাধাদানের সত্যতা পেয়ে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারের মেসার্স রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাফুজার রহমানের ম্যানেজার স্বাদেশ চন্দ্র সরকারকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার ধীবা রাণী রায়। 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

তারাগঞ্জে সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও  সরবরাহে বাধা, ডিলারের জরিমানা

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার