Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানকে বরণ করলেন বিএনপি’র স্থায়ী কমিটির নেতারা

BN DESK
25 December 2025, 01:19 PM পড়তে ১ মিনিট

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১. ৪০টা মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি। তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। 

এসময় বিনামবন্দরে তারেক রহমানকে বরণ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব স্থায়ী কমিটির নেতারা।এদিকে তারেক রহমানকে দেশের মাটিতে বরণ করে নেওয়ার পর তিনি বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে ২০ মিনিটের অবস্থান করবেন।

সেখানে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কৌশল বিনিময় শেষে এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে উদ্দেশ্য রওনা করবেন। এ সময় রাস্তার দুপাশে লাখ নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাবেন। এভারকেয়ারে যাওয়ার পথে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট) সড়কে তিনি সংক্ষিপ্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এরপর তিনি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা (বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া) দেখতে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

তারেক রহমানকে বরণ করলেন বিএনপি’র স্থায়ী কমিটির নেতারা

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার