Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

BN DESK
25 December 2025, 04:35 PM পড়তে ১ মিনিট

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাঁচ শব্দের পোস্ট করে অভিন্দন জানান তিনি। জামায়াত আমির লিখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’

এদিন ৯টা ৫৮ মিনিটে কন্যা ও স্ত্রীসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। আধাঘণ্টা পর বেলা ১১টা ৪০ মিনিটে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।

ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে গুলশানের বাসায় যান। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে জুতা খুলে শিশির ভেজা ঘাস ও মাটিতে পা রাখেন তারেক রহমান। এসময় তিনি একমুঠো মাটিও হাতে তুলে নেন। এরপর বাসে করে রাজধানীর ৩০০ ফিটের গণসংবর্ধনাস্থলে রওনা হন তিনি। সংবর্ধনাস্থলে যাওয়ার সময় পথে পথে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন নেতাকর্মীরা। তারেক রহমানও বাসের দরজার কাছে দাঁড়িয়ে হাসিমুখে হাত নেড়ে নেড়ে অভিবাদন গ্রহণ করছেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার