Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে বিএনপি নেতা-কর্মীদের ঢল

BN DESK
25 December 2025, 11:27 AM পড়তে ১ মিনিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং তাকে রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে।

৩০০ ফিট হাইওয়ে এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের কেউ কেউ এলাকাভিত্তিক জটলা পাকিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ সমবেতভাবে মিছিলে মুখর। এককথায় সবার মনেই উৎসবের আমেজ। এছাড়া স্লোগান-প্ল্যাকার্ড আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্পিকারবাহী ট্রাকগুলোতে বাজছে দলীয় ও দেশাত্মবোধক গান।

মূলত নেতাকর্মীদের ভিড়ে একদিন আগে থেকেই অর্থাৎ বুধবার থেকেই পূর্বাচলের ৩০০ ফিটের পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকেই ব্যানার ও ত্রিপল বিছিয়ে সড়কের ফুটপাতে রাত কাটানোর ব্যবস্থা করে নেন। পাশাপাশি পতাকা, মাথার ব্যান্ডসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভ্রাম্যমাণ বিক্রেতাদের মেলাও জমে উঠেছে। অস্থায়ী খাবারের দোকানও চালু হয়েছে।

এছাড়া কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে আছে মঞ্চের আশপাশের এলাকা। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও তাদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ কেউ অভিনব উপায়ে ধানের শীষ দিয়ে তৈরি পোশাক পরে অন্যদেরও উজ্জীবিত করছেন। অনেককে মাথায় ধানের শীষ দিয়ে তৈরি মাথাল পরে গানের তালে তালে নাচতে দেখা গেছে।

 

এর আগে স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। সব ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকায় অবতরণের আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রা বিরতি করবে।

এদিকে দলের শীর্ষ নেতা তারেক রহমানকে বরণ করে নিতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। জানা গেছে, ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরে বিমানবন্দর থেকে সরাসরি সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। সেখানে তারেক রহমান বক্তব্য রাখবেন। মূলত এই মঞ্চে থেকেই প্রায় ১৮ বছর পর সশরীরে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল থেকেই যৌথ বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। গতকাল রাতে মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে। সেনাবাহিনীর একাধিক টিম গাড়িতে করে দফায় দফায় পুরো সমাবেশ এলাকা পরিদর্শন করেছে। এছাড়া বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে বিএনপি নেতা-কর্মীদের ঢল

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার