Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানের গাড়িতে লাগানো খামটিতে কী ছিল?

BN DESK
19 January 2026, 12:37 PM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুতবেগে চলে গেছেন এক মোটরসাইকেল চালক। তবে পাঁচ দিন হয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করা যায়নি।পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও পরিষ্কার কোনো ভিজুয়াল পাওয়া যাচ্ছে না। তাই ওই মোটরসাইকেল ও চালককে এখনো শনাক্ত করা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কাজ করা হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আমাদের শুধু মৌখিকভাবে জানানো হয়েছে। আমরা নিজ উদ্যোগে একটি জিডি করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। কিন্তু ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় আমরা মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পারছি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।ওই সাদা খামে কী ছিল জানতে চাইলে তিনি বলেন, খাম আমাদের হাতে দেওয়া হয়নি এবং আমরা দেখিওনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না। খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় তারেক রহমান যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, সে সময় গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুতবেগে চলে যান এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন। সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও ছিল। গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

তারেক রহমানের গাড়িতে লাগানো খামটিতে কী ছিল?

B
BN DESK | 19 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার